বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আজ রবিবার (১৯ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রের বরাত দিয়ে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রংয়ের একটি মাইক্রোবাস (নোহা) এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এ সময় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। এসময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা একজন নারীসহ চালক আব্দুস সালাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৯৫২ নং তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে এ সংঘর্ষ হয়।তিনি আরও বলেন, এ লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ বলে দুই দিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও পাকা খুঁটি কিছুটা কাত করে অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার করে। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ