শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: - ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সূচকের বড় উত্থানে লেনদেন শেষ সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী
সারাদেশ

দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মুন্না শেখ (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না শেখ সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের লাল্টু শেখের ছেলে। বর্তমানে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় শ্বশুরবাড়ি বসবাস করতেন তিনি।

Imported from WordPress: image-105.png

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, দুপুরে গ্যারেজে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন মুন্না। এসময় হঠাৎপাড়ায় পৌঁছালে তার প্রাইভেটকারটি প্রথমে একটি কুকুরকে ধাক্কায় দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মুন্না। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুবাইদা জামান জয়া জানান, আহত মুন্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই সম্পর্কিত আরো

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী