মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
সারাদেশ

উখিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

নিহত নাজিবুন নেসা (১৯), উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী বড় বটতলীর ৬নং ওয়ার্ডের মোহাম্মদ ফেরদৌসের স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় উখিয়া হাসপাতাল থেকে তার লাশ উখিয়া থানা কম্পাউন্ডে নিয়ে আসা হয়।

নাজিবুন নেসার নিজ বাড়ি চট্টগ্রাম শহরের হালিশহরে। দুই বছর আগে প্রেমের সুবাদে ফেরদৌসের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে ৮ মাসের এক কন্যা সন্তান আছে।

নিহতের বাবা আব্দুল কাদের জানান, তার মেয়ে কে হত্যা করেছে শশুড়বাড়ির লোকজন।

তিনি বলেন, “আমার মেয়েকে তার শশুড়বাড়ির লোকজন নির্যাতন করতো। তারা যখন যা চেয়েছে দিয়েছি অথচ আমার মেয়েটাকে মরতে হলো।”

তবে নিহতের স্বামীর পরিবার, নাজিবুন নেছা আত্নহত্যা করেছেন বলে দাবি করেছেন।

স্বামী ফেরদৌসের ফুফু জানান, ”দুপুরে নাজিবুন নেসার ননদ জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সে পরিবারের অন্যান্যদের ডাকলে সিলিং কেটে রুম খোলা হয়। স্থানীয় ডাক্তার আনা হলে সে মারা গেছে বলে জানায়, উখিয়া হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেও তার মৃত্যুর কথা বলা হয়।”

এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, “ঘটনাটি আমরা আত্নহত্যা নাকি খুন খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত