মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
সারাদেশ

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে, ভিন্ন আঙ্গিকে প্রতিবাদ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে হবিগঞ্জের সব নদী দখলমুক্ত-দূষণ বন্ধের দাবিতে ভিন্ন মাত্রায় ‘ছবি এঁকে প্রতিবাদ’ করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নদীর অধিকার’। ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সোমবার দিনে হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে এই ভিন্ন মাত্রায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, চিত্রশিল্পী আশিস আচার্য প্রমুখ।

মূল বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল। ‘ছবি এঁকে প্রতিবাদ’ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জ। 

তোফাজ্জল সোহেল বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের ফলে নদ-নদী, খাল, জলাশয়গুলো দূষিত হিসেবে পরিচিতি লাভ করেছে। শুরু থেকেই কলকারখানাগুলো বেপরোয়াভাবে দূষণ চালিয়ে আসছে যা সংশ্লিষ্ট গ্রামসমূহের বাসিন্দাদের সাংবিধানিক অধিকারের ওপর প্রত্যক্ষ আঘাত করে চলেছে প্রতিনিয়ত।

কলকারখানার ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু শিল্পায়নের প্রয়োজনীয় ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের কতৃপক্ষের নিকট আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত