মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
সারাদেশ

টেকনাফ বিয়েবাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ নববধূর গয়না লুট

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ বাহারছড়া বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে বিয়ে বাড়ির নববধূর গয়না ও টাকাসহ মালামাল লুুট করে নিয়ে গেছে ডাকাত দল। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩মার্চ) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলা বাহারছড়া হলবনিয়া এলাকার ছালামের বাড়ি এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ বাহারছড়া ফাঁড়ির আইসি মছিউর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া হলবনিয়া ছালামের বিয়ে বাড়িতে ডাকাতদল হানা দেয় রাত ৮টার দিকে। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নববধূর তিন ভরি স্বর্ণালংকার লুট করে।

এসময় অর্ধলাখ টাকাও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। বাহারছড়া ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) মছিউর বলেন, ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনা স্থানে আসি আমরা।আজ হলবনিয়া এলাকার স্থানীয় ছালামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। ডাকাতদের টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার ও টাকা পয়সা।

রাত ৮টার দিকে ডাকাত দলের ৩জন সদস্য বিয়ের বাড়িতে প্রবেশ করে নববধূর ঘরে ডকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর স্বর্ণালংকার ও টাকা পয়সা লোট করে ১০মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেন ডাকাত দলের সদস্যরা। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন,বিয়ের বাড়িতে ডাকাতি ঘটনা শোনার পর পুলিশের একটি টিম এখনো ঘটনা স্থালে আছেন। তদন্ত ও আসামিদের ধরার চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত