সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
সারাদেশ

নরসিংদীতে মুরগী-মাছের দামে অস্বস্তি, কিছুটা স্বস্তি সবজি-ডিমে

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর খুচরা বাজারে কিছুটা কমেছে সবজি ও ডিমের দাম, তবে বেড়েছে মাছ ও মুরগীর দাম। স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। বাজার তদারকি না হলে আসন্ন রোজায় সবধরনের নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশংকা ক্রেতাদের।

শুক্রবার নরসিংদী শহরের ব্রাহ্মন্দী শিক্ষাচত্বর নতুন বাজার ঘুরে বাজার দরের এম চিত্র পাওয়া গেছে।

ক্রেতা-বিক্রেতারা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগীর দাম। কক মুরগী বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি, ব্রয়লার ২৪০ টাকা। তবে কিছুটা কমেছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০টাকায়। গরর মাংস আগের দামে ৭০০টাকা ও খাসি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে ইলিশ, রই, কাতল, চিংড়িসহ সব রকমের ছোট মাছের দাম। ইলিশ আকার ভেদে ৭ শত থেকে ৮ শত টাকা কেজি, রই ৩৫০ টাকা, কাতল ৩২০ টাকা, চিংড়ি ৭০০-৮০০ টাকা। ছোট মাছের মধ্যে টেংরা ৫৫০ টাকা, কাচকি ৬০০টাকা, চাপিলা ৫০০টাকা। কিছুটা কমেছে তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম। ১৮০ টাকা কেজি তেলাপিয়া ও ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ।

সবজির মধ্যে কাচা মরিচের দাম কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। স্থিতিশীল রয়েছে সিম, আলু, টমেটো, খিরা, ফুলকপিসহ সকল শাকসবজির দাম। ফুল কপি প্রতি পিস ৩০ টাকা, লাউ ৬০-৭০ টাকা, টমেটো ৩০ টাকা, আলু ২০ টাকা, শিম ৫০ টাকা,খিরা ৪০টাকা, লেবু হালি ১০০-১২০ টাকা, ওস্তে ৮০-১০০ টাকা কেজি।

চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় মুরগী ও মাছেরর দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আসন্ন রমজানে বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম নাগালে রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত