সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
সারাদেশ

সাতক্ষীরার তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার(৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ মার্চ) সন্ধায় তালা উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো জাতপুর গ্রামের রাজু সরদার(২০) ও তার আত্মীয় ইমরান হোসেন(২৮)।

নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, তার চাচা খোদাবক্স সরদারের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো।

রোববার বিকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে আব্দুল কাদেরের মাথায় আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত