সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাংবাদিক-পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন: ইসি ডিএনসিসি থেকে এজাজকে অপসারণ, নতুন প্রশাসক নিয়োগ
সারাদেশ

চৌহালীতে নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে নিখোঁজের একদিন পর যমুনা নদী থেকে মো. তানজিদ সরকার (৯) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।’

রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামে যমুনা নদীর বালুরচর থেকে একটি শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।’

এর আগে শনিবার সকাল ৭টার দিকে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয় তানজিদ সরকার। গাজীপুরের জেলার গাছা উপজেলার লতিফ সরকারের ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।’

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়। এরপর তার আর খোঁজে মেলেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় গাছা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুর বাবা আব্দুল লতিফ সরকার।’

রোববার সকাল ৯টার দিকে যমুনা নদীতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারে জানাজানি হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

এ বিষয়ে চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।’

শিশুটি গত শনিবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের বিষয়ে শিশুর বাবা শনিবার সকালে একটি ডায়েরিও করেছিলেন। এই সংক্রান্ত আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে৷’ এদিকে নিহত শিশুর বাবার তথ্যের ভিত্তিতে একজন আটক করেছে পুলিশ ৷আটককৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে সোহাগ (২০)।

এই সম্পর্কিত আরো

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

সাংবাদিক-পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন: ইসি

ডিএনসিসি থেকে এজাজকে অপসারণ, নতুন প্রশাসক নিয়োগ