সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং বেনাপোল সীমান্তে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
সারাদেশ

নিখোঁজের ৩ দিন পর গৃহবধূ লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া সড়কের চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার(১০ মার্চ) দুপুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ফাতেমা আক্তার দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায় গত দের বছর আগে একই এলাকার মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল৷ তাদের ঔরসে আড়াই মাসের একটি সন্তানও রয়েছে।

নিহত ফাতেমা আক্তারের মা অভিযোগ করেন, গত ৭ মার্চ থেকে নিখোঁজ হন ফাতেমা আক্তার। নিখোঁজের আগে খবর পান স্বামী আবু তাহের স্ত্রী ফাতেমাকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়েছে৷ সে থেকে আর কোনো হদিস পাননি পরিবার।পরে থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি না নিয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে খোঁজ খবর নিতে বলেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বামী আবু তাহের পালিয়ে যায়।

নিখোঁজের তিনদিন পর স্থানীয়রা নাসীতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

ওসি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবার মামলা দায়ের করলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি

ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

বেনাপোল সীমান্তে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার

জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার