সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত
সারাদেশ

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে কথা কাটাকাটির জের ধরে মা দেওন্তী নুনিয়ার (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে সাধন নুনিয়া। রাতে পুলিশ ঘাতক ছেলে সাধনকে আটক করে। মৃত দেওন্তী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী। জানা যায়, দুপুরের দিকে মা দেওন্তীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আহত দেওন্তীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সাধন নুনিয়া পালিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ভোরে আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেই মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। রাতেই ঘাতক ছেলেকে আটক করা হয়। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত