সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ১১ জন মারা গেছে।’

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

Imported from WordPress: image-38.png

জানা গেছে, গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

Imported from WordPress: 30-7.jpg

স্থানীয়রা জানান, বিকট আওয়াজের বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁঁয়ায় ছেঁঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরা বহু দূর ছিটকে পড়ে। এতে অনেকে গুরুতর আহতও আছেন।

বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন বলেন, ‘আমরা গুলিস্তানের একটি ভবনে বিস্ফোরণের খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে—এসি থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত