সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

গাজীপুরে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে বডি কিট, রং পরিবর্তন করে ক্রয়-বিক্রয়কারী চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ও বডি কিট,কাটা লক, নাম্বার প্লেটসহ মোটর সাইকেল খোলার সরঞ্জাম উদ্ধার করছে পুলিশ।

উল্লেখ্য গত ১৩ই ফেব্রুয়ারি সকালে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ওই চুরির ঘটনায় বাসন থানায় একটি মামলা দায়ের হয়। পরে বাসন থানার একটি টিম চোর চক্রের সদস্যকে, তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় গেল রোববার কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টেংগুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে নুরু মিয়া (৩৬) কে গ্রেফতার করে।

গাজীপুর জিএমপি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রেজওয়ান আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামীকে জিজ্ঞাসাবাদকালে জানা যায় সে তিন বছর যাবৎ মোটর সাইকেল চুরির সাথে জড়িত রয়েছ।

আসামী আরও জানান, গ্রেফতারকৃত আসামি জানান,তিনি এছাড়াও গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর সামনে থেকে একটি পূবাইল থেকে একটি, টাঙ্গাইল থেকে একটি, উত্তরা থেকে একটি মোটরসাইকেল চুরি করে। তিনি চুরির পর চোরাই মোটর সাইকেল ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানার মুসার কাছে বিক্রয় করে।

Imported from WordPress: image-36.png

গ্রেফতারকৃত আসামি নুরু মিয়ার তথ্যের ভিত্তিতে সকালে ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে মুসার বাসা থেকে ৫ টি চোরাই মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট,৮ টি ভাঙ্গা লক, মোটর সাইকেল এর সামনে অংশের কিট, বিভিন্ন মোটর সাইকেলের যন্ত্রাংশ, মোটরসাইকেল খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করিয়া মুসা মিয়া সহ তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, চক্রটি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা হতে চোরাই মোটরসাইকেল ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় ক্রয় করে বডি কিট রং পরিবর্তন করে নাম্বার প্লেট ছাড়াই বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পনিআউট গ্রামের সাইদ মিয়ার ছেলে মোঃ মুসা মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার গোপীনাথপুর গ্রামের মো: হারুন মিয়ার ছেলে মো: শাহ আলম (৩৮) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে মো: আরিফ (১৮)।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত