সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বেনাপোলে ডলার, রুপি, মোবাইলসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি ও চারটি মোবাইল ফোনসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।


সোমবার (৬ মার্চ) বিকেলে চেকপোস্ট এলাকায় তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার-এডি-১৭১৯৮৭৮)।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, নিয়মিত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আসা ওই বাংলাদেশি যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে ডেইরি মিল্ক চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি, ভারতীয় তিনটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ০৪ টি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

যার সিজার মূল্য ১৪ লাখ ৪৫ হাজার ৬২৫ টাকা। আটক পাসপোর্টযাত্রী বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত