সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

শিবচরে দিনের বেলায় দুই বাড়িতে চুরি!

মোঃ দেলোয়ার হোসাইন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আশঙ্কাজনকভাবে দিন-দিন বেড়েই চলছে চুরির ঘটনা। দিনের বেলায় চুরির ঘটনা দিন-দিন বেড়েই চলছে। কোনোভাবেই চোরদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। চোররা যেন চুরির অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে এই উপজেলাকে।

সোমবার দুপুরে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

জানা যায়, আজ বেলা ১২ টার দিকে পৌরসভার পান্নু খানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাইতুল আল মামুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আঃ মুক্তাদিরের ফ্লাট ও একই এলাকার এমদাদ হোসেন মোল্লার দ্বিতীয় তলা ভবনের ফ্লাটে এই চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এসময় আঃ মুক্তাদির বাসা থেকে নগদ ৩২ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার এবং এমদাদ মোল্লার বাড়িতে ঢুকে নগদ এক লক্ষ টাকা ও ২ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ভুক্তভোগী আঃ মুক্তাদির জানান, সকাল ৭টায় আমি বাসা থেকে বের হই। পরে ১১টার দিকে আমার বাড়ির মালিক পান্নু খান আমাকে ফোন করে বাড়িতে চুরি হওয়ার সংবাদ দেয়। আমি বাসায় এসে দেখি আমার ঘরের আলমারি খোলা। বিছানার কাপড়চোপড় এলোমেলো। চোরচক্র আমার নগদ ৩২হাজার টাকা ও ৬ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

আরেক ভুক্তভোগী এমদাদ মোল্লা জানান, খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে এসে দেখি বাসার সব কিছু এলোমেলো। প্রায় ১লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণাংলকার চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়রা বলেন, ‘আমরা এখন অনেক ভয়ে থাকি আবার কখন সবকিছু চুরি হয়ে যায়। অতি দ্রুত এই চোরদের গ্রেপ্তার করা না হলে চুরি থামবে না। এই চোরদের কাছ থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।’

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ওই চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত