সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সরকারি গালর্স স্কুলের ক্লাস রুম দখল করে দারোয়ানের পরিবারসহ বসবাস

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের দারোয়ান শাহজালাল তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দিয়ে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে ল্যাবরেটরী রুম সহ অন্যান্য রুম দখল করে বসবাস করে আসছে।

জানা যায়, ২০০৪ সালে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে দারোয়ান হিসেবে যোগদান করেন শাহজালাল। যোগদানের পর থেকেই স্ত্রী ও সন্তানদের নিয়ে রুমের ভিতরে বাসাবাড়ি করে বসবাস করে আসছে। বর্তমানে তার দুই পটুয়াখালী সরকারী কলেজ পড়–য়া ছেলে নিয়ে বালিকা বিদ্যালয়ের ক্লাস রুমেথাকার বিষয়ে অভিভাবকদের মনে জেগেছে নানা প্রশ্ন।

এছাড়া বিদ্যালয়েরদ্বীতল ভবনের সিড়িরুম, বারান্দায় রেখেছেন লাকড়ী সহ গৃহস্থালীর বিভিন্ন ধরনের মালামাল। রান্নার জন্য বারান্দা দখল করে বসানো হয়েছে মাটির চুল ও গ্যাসের চুলা। সেখানে রান্নার কাজ করছেন। চুলার ধোয়ার কালিতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার সাথে সাথে নষ্ট হয়েছে রুমের রং। এর ফলে ল্যাবরেটরীতে যেতে পারেনা মেয়েরা। ব্যাহত হচ্ছে ল্যাবরেটরীর গবেষনা কাজ। সরজমিনে গিয়ে দেখা যায় ল্যাবটরীতে শিক্ষার্থীরা কাজ না করতে পাড়ায় ল্যাবটরীর বেঞ্চ, টেবিল ও অন্যান্যা সরঞ্জামে এক ইঞ্চি পরিমান ধুলা জমে রয়েছে।

একটি বালিকা বিদ্যালয়ে কিভাবে একজন দারোয়ান তার বড় বড় ছেলে মেয়ে নিয়ে স্বপরিবাওে একযুগেরও বেশি সময় ধরে কিভাবে বসবাস করছেন এটা কারো বোধগম্য নয়।। যার ফলে অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্ঠি হচ্ছে।

এবিষয়ে শাহজালাল এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমিতো শিক্ষকদের নিদের্শে এখানে থাকি এবং নাইট গার্ড হিসেবেও দায়িত্ব পলন করছি। আমার ছেলেরা কলেজে পড়াশুনা করলেও তাদের কারণে বিদ্যালয়ে মেয়েদের কোন ক্ষতি হয় না।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ক্লাস রুমে এভাবে থাকার নিয়ম নাই কিন্তু আমাদের সুবিধার জন্য তাকে স্বপরিবারে থাকতে দিয়েছি।

প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার পূর্বের প্রধান শিক্ষক শাহজালালকে এখানে থাকতে দিয়েছে এরই ধারাবাহিকতায় আমিও তাকে থাকতে দিয়েছি।

জেলা শিক্ষা অফিসার মু. মুজিবুর রহমান জানান, এভাবে বিদ্যালয়ে শ্রেনী কক্ষ দখল করে কোন দারোয়ানের থাকার নিয়ম নেই। আমি এ বিষয়ে কিছু জানি না । তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে আমি ব্যবস্থা নিব। ##

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত