সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নীলফামারীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মো. শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সরকারের মোড় বাইপাস এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শাহরিয়ার শিহাব। সে ওই এলাকার এরশাদুল হকের ছেলে ও শহরের ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে শাহরিয়ার শিহাব নিখোঁজ হয়। এরপর তার আর খোঁজে মেলেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুর বাবা এরশাদুল।

রোববার রাত ৯টার দিকে হাসেম আলী নামে এক ব্যক্তি তার ধানক্ষেতে পানি দেওয়ার সময় মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ও পরিবারে জানাজানি হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে। শিশুটি গত (শনিবার) থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের বিষয়ে শিশুর বাবা রোববার সকালে একটি ডায়েরিও করেছিলেন। এই সংক্রান্ত আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত