সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সাতক্ষীরায় ডাকাত-পুলিশ সংঘর্ষ: পুলিশ সুপারসহ আহত ৪, আটক ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল পরিবহনে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন খবরে পুলিশ সেখানে পৌছালে ডাকাতদল পুলিশের উপস্থিত টের পেয়ে গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এ এস আই আনোয়ার, কনস্টেবল রাজিব আহত হয়। এ ছাড়া ডাকাতদলের সদস্য মিজান গুরুতর আহত হয়েছে। গোলাগুলির একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশির’র ছেলে হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মেল্ল্যাপাড়া গ্রামের ফজর আলী উকিলের ছেলে সাইদুল ইসলাম (৬০), ধলামিয়ার ছেলে মিজান (৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাব এর পুত্র আবুল কালাম(৫৫), একই গ্রামের নুর মোহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুত্র সাইদুজ্জামান(২৮)। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাইন্ড গুলি এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Imported from WordPress: image-27.png

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা কলারোয়া থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের জেল হাজাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত