সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর বাজারে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-জেলা বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা সবাই শিক্ষার্থী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটর সাইকেল নিয়ে বেলকুচি থেকে তিনজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এসময় তাড়াশ উপজেলার মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা বদরুল কবীর বলেন, তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা থানায় এসেছে। মরদেহ সনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে ঘাতক বাসটি সনাক্তের চেস্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত