সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে চাঁদনী আক্তার (১৫) নামে এক কিশোরী ঘরের পিছনে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। শমশেরনগরের পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেওল গ্রামে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী কিশোরী একই গ্রামের মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাশের জমিতে বিকেলে বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাচ্চারা চিৎকার করে। পরে নিহতের ফুফাতো ভাই ঝুলন্ত লাশ নিচে নামিয়ে রাখে। পরে স্থানীয়রা শমশেরনগর পুলিশ ফাঁড়িকে খবর দেয়।

নিহত চাঁদনীর বাবা মিজান মিয়া বলেন, আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায় নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত