রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

টেকনাফের পাহাড়ে অপহৃত দুই শিশু-কিশোর মুক্তিপণ দিয়ে উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া স্টেশন থেকে শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় অপহরণের শিকার হয়েছে দুই শিশু-কিশোর। তাদের নিকট ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও মধ্যরাতের দিকে ৭০ হাজার টাকা দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। টেকনাফ এলজিডি সড়কের অপহৃতদের ঘরের গেট থেকে তাদের অপহরণ করা হয়েছে।

টেকনাফের পাহাড়ে থাকা রোহিঙ্গা অপহরণকারীরা স্থানীয় কোনো না কোনো ব্যক্তির সহায়তায় এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এর আগে দুই মাস আগেও একই এলাকা থেকে মাছ ধরার সময় ৮ জন গ্রামবাসীকে অপহরণ করা হয়েছিল।

আবদুল আলীম নোবেল নামের একজন সংবাদকর্মী জানান, অপহৃত দুই শিশু-কিশোর তার আপন ভাইপো। তাদের মধ্যে সালমান (৫) নামের শিশুর বাবা হোসেন আলী একজন প্রবাসী। অপহরণকারীরা প্রবাসীর সন্তানকেই টার্গেট করেছে। অপরজন ওবাইদুল্লাহ (১৬), তার বাবার নাম মোহাম্মদ আলী।

সংবাদকর্মী নোবেল আরো জানান, পরিবারের পক্ষ থেকে তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা পুলিশকে অবহিত করেছেন। অপহরণকারীদের ৭০ হাজার টাকা বিনিময়ে প্রথমে শিশু সালমানকে অপহরণকারীরা ফিরিয়ে দেয়। এরপর ওবাইদকে নিয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা অপহরণকারীদের কাছ থেকে তাকেও ছাড়িয়ে আনে। অপহরণকারীদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান উদ্ধার করা শিশু-কিশোরকে জিজ্ঞাসাবাদ করছিলেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত