রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

চকরিয়া বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার চকরিয়া আজিজনগর বিজিবির বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩৪) মোহাম্মদ হামিদ উল্লাহ (২৯)। চকরিয়া উত্তর হারবাং এর করম মুহরি পাড়া ও কলাতলী পাড়ার বাসিন্দা দুইজনে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র।

আহতের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পিকআপ (লেগুনা) গাড়ির আরোহী ছিলেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে একটি মিনি পিকআপ (লেগুনা) মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রীজ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বাকি আরোহীদের অবস্থা আশঙ্কজনক । আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওসমান গণি বলেন, পিকআপটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত