রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

শিবচরে ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে আকলিমা (৩০) নামে এক ইটালী প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকলিমা শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের শাহালম ফকিরের স্ত্রী। সে এক সন্তানের জননী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, আকলিমা আক্তার একমাত্র মেয়ে সাদিয়া নিয়ে বসবাস করতো। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পায়। মাকে অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙ্গায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। পাড়া প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, aওসি মোঃ আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত)মোঃ আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরন করা হয়েছে।

শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাসরোধ করা হয়েছে আকলিমাকে। তদন্ত ও অভিযান চলছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত