বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
সারাদেশ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

নিহতরা হলেন- ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চান্দ্রা ইউনিয়নের সুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙাগামী একটি প্রাইভেটকার একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়। মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে স্থানীয় ভাঙা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। একজন ঘটনাস্থলে, আরেকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এসময় আরও ছয়জন আহত হন। নিহতদের মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

আরও পড়ুন:

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় নিহত ১,আহত ২৫

সর্বশেষ পাওয়া সংবাদ