রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

শ্রীমঙ্গলে পার্পলকিং চাষে মডেল চাষি অবিনয়

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার : অল্প জমিতে অধিক ফলন হওয়ায় লাভবান হয়েছে অবিনয় দেব। তার চাষের সফলতা দেখে এলাকার মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তার এ সফলতা দেখে গ্রামের অনেকেই পার্পলকিং চাষ করার পরিকল্পনা করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউরা গ্রামের মডেল চাষি অভিনয় দেব। অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড বেগুন পার্পলকিং চাষে চমক সৃর্ষ্টি করেছেন অভিনয় দেব।

অভিনয় দেব আগে বিভিন্ন ধরনের সব্জি চাষ করতেন। পার্পলকিং চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তিনি। প্রথম অবস্থায় এক লাখ টাকার বেগুন বিক্রি করেছেন কৃষক অভিনয় দেব। প্রতি কেজি বেগুন ২৩ টাকা দরে বিক্রি করেছেন। এই জমি থেকে আরো ৭ মাস বেগুন বিক্রি করতে পারবেন তিনি। দুই দিন পরপর ২০০ থেকে ২৫০ কেজি বেগুন বিক্রি করেছেন।

অভিনয় দেব বলেন, প্রতিটি বেগুনের ওজনে প্রায় ১৫০ থেকে ১৮০ গ্রাম হয়। একটি গাছ থেকে প্রায় ৩০ কেজি বেগুন প্রতি বছর ফলন পাওয়া যায়। দীর্ঘমেয়াদি ফল দেয় এই বেগুন। দুই বিঘা জমিতে এই বেগুন চাষ করতে আমার খরচ হয়েছে ৭০ হাজার টাকার মতো। পাশাপাশি আমার এই বেগুন চাষে এলাকার বেকার চার জন মানুষের কর্মসংস্থান এর সুযোগ হয়েছে। চাষ শুরু করার পর থেকে ৭০ হাজার টাকা খরচ হলেও প্রথম অবস্থাতেই এক লাখ টাকার বেগুন বিক্রি হয়েছে।

কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাইব্রিড পার্পলকিং চাষ করে কৃষক অল্প সময়ে লাভবান হবেন। উনাকে দেখে এখন অনেক কৃষক বেগুন চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। যার বাস্তব প্রমাণ উত্তর ভাড়াউরা গ্রামের মডেল চাষি অভিনয় দেব। তিনি আরও বলেন সরকারি সহযোগিতা পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় আকারে কিছু করা সম্ভব বলে ও তিনি জানান।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত