রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বর্ণমালা শিশু বিদ্যা নিকেতনে শতভাগ বৃত্তি পাওয়ায় ১মণ মিষ্টি বিতরণ

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর বর্ণমালা শিশু বিদ্যা নিকেতনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১১ শিক্ষার্থীর সবাই বৃত্তি পেয়েছে। শিক্ষার্থীরা শতভাগ বৃত্তি পাওয়ায় প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যনদের মাঝে ১মণ মিষ্টি বিতরণ করেন অধ্যক্ষ।

বুধবার বিকেলে ফল প্রকাশের কথা থাকলেও রাত সাড়ে ১০টায় স্থগিত হওয়া ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে শতভাগ বৃত্তি পাওয়ার এ তথ্য জানা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠানটি হলো নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে অবস্থিত বর্ণমালা শিশু বিদ্যা নিকেতন।

ওই প্রতিষ্ঠান থেকে ১১ জন অংশগ্রহণ করে ১০ জন ট্যালেন্টপুল ও এক জন সাধারণ বৃত্তি পেয়েছে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- অরণ্য রানী (৩৬৭), মো. আব্দুল্লাহ আল মামুন (৩৬৮), সজল রায় (৩৬৯), মো. তুহিন ইসলাম (৩৭০) সাধারণ, মো. হিমেল ইসলাম (৩৭১), মোছা. রাকিবা (৩৭২), মোছা. তানিয়া আক্তার (৩৭৩), প্রিতী রানী রায় (৩৭৪), মোছা. সমাপ্তি আক্তার (৩৭৫), ইভা মনি (৩৭৬) এবং মোছা. সুমাইয়া আক্তার (৩৭৭)।

বর্ণমালা শিশু বিদ্যা নিকেতন অধ্যক্ষ শফিয়ার রহমান জানান, ‘এবার বর্নমালা স্কুল থেকে ১১ জন বৃত্তি পরিক্ষায় অংশ নেয়। অংশ নেওয়া ১১ জনই সফলতা অর্জন করে। স্কুলের এই সফলতায় খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীসহ সবাই।’

অধ্যক্ষ শফিয়ার রহমান আরও বলেন, কিছুটা চিন্তায় ছিলাম। যেহেতু কোভিডে শিক্ষার্থীদের লেখাপড়ার যে ঘাটতি হয়েছিল, ছাত্র ছাত্রীদের পড়াতে গিয়ে আমাদের যেই স্ট্যান্ডার্ড সেটা পাচ্ছিলাম না। শেষের দিকে তাদের উন্নতির জন্য প্রচুর শ্রম দিয়েছি। যার জন্য শিক্ষার্থীদেরও কষ্ট হয়েছে, এবং আমাদের শিক্ষক-শিক্ষিকারা প্রচণ্ড কষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ তাদের কষ্টটা সার্থক হয়েছে। আমাদের শিক্ষার্থীরা শেষ মুহূর্তে যে প্রেশার নিয়েছিল সেটার সাফল্য শেষ পর্যন্ত এসেছে। আমরা অনেক খুশি।

তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় আমাদের করোনা পরবর্তী সময়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অগ্রসরের জন্য স্যারদের পরিকল্পনা কাজে লেগেছে সেই অনুযায়ী আমরা ফলাফল পেয়েছি। আগামীতে আরও ভালো করতে পারে আমরা সেই চেষ্টা করব।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত