রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সিরাজগঞ্জে নির্বাচনের ১৫ মাস পর পূণরায় ভোট গণনায় পরাজিত প্রার্থী জয়ী হলেন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনের ১৫ মাস পর ভোট গননায় বিজয়ী হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী মুকুল হোসেন,।বুধবার বিকালে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পূনরায় ভোট গননা শেষে এ রায় দেন। রায়ে মুকুল হোসেন ফুটবল মার্কায় ৪৩ ভোটে বিজয়ী হন। ফুটবল প্রতিকের প্রার্থী মোট ৯২০ ভোট পেয়েছেন। আর তার নিকট তম প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট।,
এরআগে ২০২১ সালের ২৮ নভেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুই নং রাজাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এসময় মোড়ক মার্কা প্রতিকের সাইফুল ইসলাম তার লোকবল দিয়ে ভোট কেন্দ্র দখল করে অভিযোগ করেন ফুটবল প্রতিকের প্রার্থী মুকুল হেসেন। তিনি জানান, ভোট গননার সময় সাইফুল ইসলাম তার লোকদের দিয়ে আমাকে সহ আমার সমর্থনকারী নূর মোহাম্মদ, শহিদুল, কামরুল সহ ২৫ জনকে মারধর করে আহত করে। এসময় ভোট গননায় বাধা দিয়ে তিনি তার জয় নিশ্চিত করে। অথচ সঠিক ভাবে ভোট গগনা হলে সে সময় আমি বিজয়ী হতাম। ভোটে এসময় ফুটবল প্রতিকে মুকুল হেসেন ৯৬১ ভোট পান। আর মোড়ক প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।,

পরে ২০২২ সালের ১১ জানুয়ারিতে বেলকুচি আমলি আদালতে ফুটবল প্রতীকে মুকুল হোসেন বাদী হয়ে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন। পরে দীর্ঘ ১৫ মাস পর দুই প্রার্থীর উপস্থিতে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পূনরায় ভোট গননা করে। এতে ফুটবল প্রতীকের মুকুল হোসেন মোট ৯২০ ভোট পেয়ে বিজয়ী হন।
বিজয়ী মুকুল হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস পরে আজ আমি আইনের বিচার পেলাম। গননায় ৪৩ ভোটে আমি বিজয়ী হয়েছি,।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. রেজাউল করিম রাখল বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ ১৫ মাস পর আইনী লড়াই শেষে আজ আদালত ভোট গননা করে মুকুল হোসন বিজয়ী হন। এতে করে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। পরবর্তীতে এই রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।মোড়ক প্রতীকে সাইফুল ইসলামের পক্ষের আইনজীবী ছিলেন, এ্যাড. মোহাম্মদ আলী জিন্না।
তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত