বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
advertisement
সারাদেশ

রাতের আঁধারে শীতার্তদের পাশে কম্বল হাতে হাজির ইউএও

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরাবরই শীত একটু বেশি পাহাড়ি এলাকা বলেই শীত অনুভূত হয় একটু বেশি। তমধ্যে শীতার্ত ছিন্নমূল মানুষগুলো পড়েন চরম বিপাকে। তখনি হাজির হলেন ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে এবং বিতরণ করেন।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারসহ শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে শীতার্তদের এসব কম্বল বিতরণ করেন।

ইউএনও শহরের বিভিন্ন মার্কেটের বারান্দায় শুয়ে থাকা ভাসমান মানুষ, মার্কেটের নিরাপত্তা প্রহরী ও শহরে ঘুড়ে বেড়ানো ছিন্নমূল মানুষদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল উপহার হিসেবে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া কম্বলগুলো আমরা প্রকৃত শীতার্ত মানুষদের কাছে পৌঁছে দিতে মধ্যরাতে বেরিয়েছি।

এই কম্বলগুলো পেয়ে শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য একটু পরিত্রাণ পেলেও আমাদের এই কষ্টটুকু সাফল্য মনে করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ