সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
advertisement
সারাদেশ

মেহেরপুর থানা প্রাঙ্গণে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২টি শিশু আহত

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা: মেহেরপুর সদর থানা প্রাঙ্গণে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সাইদ হোসেন(১১) ও আজমীর হোসেন (১১) নামের শিশু আহত । মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করার পর সাইদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত সাইদ মেহেরপুর থানা পাড়ার নাসিমের ছেলে এবং আজমীর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে ঘটনার সময় মেহেরপুর সদর থানা প্রাঙ্গনে থানা মসজিদের পাশে লাল কসটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পড়ে থাকতে দেখে। সাইদ হোসেন ও আজমীর ককটেলটি নিয়ে খেলা শুরু করে। একপর্যায়ে সেটি বিস্ফোরণ ঘটলে দুজনই আহত হয়।

আহত দুই শিশুকে উদ্ধার করে সদর থানা পুলিশ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, বোমার আঘাতে দুই শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে সাঈদের বোমা বিস্ফোরণের ফলে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।মেহেরপুর সদর থানার ওসি মইনুল ইসলাম জানান,থানা চত্বরের মধ্যে মসজিদের পাশে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে দু’জন আহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ