সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
advertisement
সারাদেশ

গলাচিপায় আউট অব স্কুল শিশু শিক্ষা বিষয়ে অবহিত করন সভা

মোঃ হাফিজ , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : দেশের ঝরে পড়া শিশুদের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর বাস্তবায়নের লক্ষ্যে, নবনিযুক্ত নারী- পুরুষ কর্মীদের সমন্বয়ে গলাচিপা উপজেলা অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম,পটুয়াখালী জেলা উপানুষ্ঠানিক সহকারী পরিচালক মোঃ জান- ই আলম হাওলাদার, মোহাম্মদ নজরুল ইসলাম(পিডিও), পটুয়াখালী জেলা মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোফাজ্জেল হোসেন, জেলা প্রোগ্রাম ম্যানেজার মো: মশিউর রহমান ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অবহিতকরণ সভায় সার্বিকভাবে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও উপজেলা প্রশাসন গলাচিপা সহযোগিতা করেন। উল্লেখ্য যে ,এই প্রকল্প বাস্তবায়নের সহায়ক সংস্থা (লিড এনজিও) ও পিডিও ( পিস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) পটুয়াখালী। অবহিত করণ সভায় বক্তারা নবনিযুক্ত কর্মীদের সরকারের লক্ষ্য অর্জনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও ঝরে পড়া শিশুদের স্কুলমুখী বা লেখাপড়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এই প্রকল্পটি অবহেলিত গলাচিপা উপজেলায় শিক্ষা বিস্তারে ভালো ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করে।

সর্বশেষ পাওয়া সংবাদ