সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
advertisement
সারাদেশ

আদালতের নির্দেশে বিস্ফোরণ বিনষ্ট

তিমির বনিক,ষ্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে ২৯টি ডেডনেটরসহ ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল বিনষ্ট করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার দুপুরে আদালতের নির্দেশে সিলেটের তামাবিল মহাসড়কের কাটাগাং বেলির হাওড় নামক স্থানে এসব বিস্ফোরক ধ্বংস করা হয়।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর র‌্যাব-৯ সদস্যরা জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম (মনতৈল) বহাইআলী টিলার ওপর হতে অভিযান পরিচালনা করে ২টি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ২৯টি বিস্ফোরক দ্রব্য (ডেডনেটর) এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল উদ্ধার করেন। পরবর্তীতে জিডি মূলে তা জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষজ্ঞ দল বিস্ফোরক বিনষ্ট করে।
এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক ও এসআই (নিরস্ত্র) শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

ওসি ওমর ফারুক জানান, র‌্যাবের হাতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত পাওয়ারজেল ও ডেডনেটরগুলো আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ