সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
advertisement
সারাদেশ

রায়পুরায় সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: সিলেট-ঢাকা রেললাইনের নরসিংদীর রায়পুরায় সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনটির চালক এম এইচ হাজারী বলেন, সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৬ টা ৪ মিনিটে ভৈরব থেকে ছেড়ে আসে। ৬ টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের ইঞ্জিন বাম পাশের পিছনের চাকায় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে ধোয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দৌলতকান্দি স্টেশনের স্টেশন মাস্টার সামসুল হক বলেন, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকাল ৬ টা ১২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছলে ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে শুর করে। দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছার ট্রেনটি থামিয়ে চালক ও কর্মচারীরা এসে পানি দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছা ধোঁয়া দেখতে পেয়ে পানি দিয়ে সম্পুর্ন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পরে অতিরিক্ত ইঞ্জিনটি আখাউড়া থেকে এসে ইঞ্জিন লাগিয়ে সকাল সাড়ে নয়টা পর্যন্ত যাত্রীদের নিয়ে ট্রেনটি এসে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। বর্তমানে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ