সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
advertisement
সারাদেশ

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় নারী চিংড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলে নারী চিংড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি(সোমবার) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামের ইউনুস মল্লিকের বাড়ীতে ৩০ জন নারী চিংড়ি শ্রমিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ৩০ জন সদস্যের গোপন ভোটের মাধ্যমে ৭ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পটি লিডার্স এর বাস্তবায়নে, স্থানীয় সহযোহিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও অক্সফাম এর অর্থায়নে নারী চিংড়ি শ্রমিকদের একত্রিত করতে, তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে এবং তাদের ক্ষমতায়ন করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
উক্ত দল গঠন সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজ সেবক শাহবাজ আলী। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম অফিসার মোঃ শফি কামাল, কমিউনিটি মোবিলাইজার সাধনা রাণী বৈদ্য, শিরিন সিমা ও শিরিনা খাতুন প্রমূখ।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারনে মানুষের পেশা পরিবর্তন করতে হচ্ছে। বেড়েছে নারী চিংড়ি শ্র্মিকের সংখ্যা । চিংড়ি উৎপাদনের সকল স্তরে অত্র অলের নারী শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে অথচ তারা সেখানে কাজ করে নানা রকম বৈষম্যের শিকার হয়। নারী শ্রমিকদের এই বৈষম্য নিরসনে ও তাদের ক্ষমতায়নের পাশাপাশি শোভন কাজের পরিবেশ দাবি করার জন্য লিডার্স “বাংলাদেশে সুশীল সমাজের এ্যক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি খাতে নারী শ্রমিকদের অধিকার এবং শোভন কাজের পরিবেশ দাবি করার জন্য তাদের জোট গঠনের মাধ্যমে ক্ষমতায়ন করা। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সহযোহিতায় আছে বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও অর্থায়নে আছে অক্সফাম। সমাজ সেবক শাহবাজ আলী বলেন “গোপন ভোটের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করার পদ্ধতি সত্যিই প্রশংসার দাবিদার, লিডার্স এর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই”।

সর্বশেষ পাওয়া সংবাদ