সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
সারাদেশ

ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সিএনজি চালক মোঃ রুমন খাঁনকে আটক করা হয়েছে। অদ্য সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকালের দিকে ধৃত আসামিকে আটক করে। ডিবির এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের অন্তর্গত আটগাঁও গ্রাম থেকে তাকে আটক করে। সে সিলেটের বালাগঞ্জ থানার পৈলনপুর গ্রামের গেদা খানের ছেলে।

ডিবি সূত্রের বরাত দিয়ে জানা যায়, সোমবার বিকেলে মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারে চেকপোস্ট পরিচালনাকালে আটগাঁও গ্রামের জনৈক বিপুল মাস্টারের বাড়ির সামনে মৌলভীবাজার-টু- শমশেরগঞ্জ বাজারগামী রাস্তায় সিএনজি অটোরিক্সাটি সন্দেহজনক মনে হলে থামাতে সিগন্যাল দেয়। পরে সিএনজি অটো রিক্সার চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজি চালক মোঃ রুমন খাঁনের পরনের প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশের দল এ ঘটনায় নিকটস্থ মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে হস্তান্তর করে।

এবিষয়ে জানতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, আসামিকে সিএনজি ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পূর্বক মাদক মামলা দায়েরর মধ্যে দিয়ে নিকটস্থ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ