সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
সারাদেশ

হবিগঞ্জ জেলা পুলিশ নবাগত ডিআইজিকে বরণ করলেন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম রেঞ্জে রবিবার (২৬ ফেব্রুয়ারী) যোগদানের উদ্দেশ্যে আগমন ও সিলেটে প্রবেশ মুখে হবিগঞ্জের মাধবপুরের থানার টিম এবং হবিগঞ্জ জেলা পুলিশের ফুলের শুভেচ্ছা জানালেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম সোমবার সকালে সিলেট রেঞ্জ অফিসে যোগদানের লক্ষ্যে আগমন করলে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা ডাকবাংলোতে থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি নবাগত ডিআইজি’কে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।

এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত ডিআইজি গার্ড অব অনার প্রদান করে। পরে ডিআইজি উপস্থিত হবিগঞ্জ জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। যাত্রাবিরতি শেষে নবনিযুক্ত ডিআইজি হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকে সফর সঙ্গী হয়ে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পৌঁছে দেন। হবিগঞ্জ জেলায় যাত্রা বিরতিকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কল) নির্মলেন্দু চক্রবর্তী, অফিসার ইনচার্জ,মাধবপুর থানা, অফিসার ইনচার্জ, বাহুবল মডেল থানা ও অফিসার ইনচার্জ, চুনারুঘাট থানাসহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার অফিসার ও কর্মরত সকল অফিসার বৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ