রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

কোনাবাড়িতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর থেকে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারী হল- বরিশালের বানারীপাড়া থানার মলুহার এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৩)।

অপহৃত শিশু ভোলা সদর থানার কালিকৃতি এলাকার মোঃ মমিনূর রহমানের ছেলে ইয়াসিন আল মাহামুদ (৪)।

পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ী হরিণাচালা এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতো ইয়াসিন আল মাহামুদ। একই বাসায় ভাড়া থাকতো অপহরণকারী বিল্লাল হোসেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাসার নিচে গেটের সামনে খেলাধুলা করছিল ইয়াসিন। এসময় বিল্লাল হোসেন শিশু ইয়াসিনকে অপহরণ করে নিয়ে যায়। একপর্যায়ে ছেলেকে না পেয়ে তার পিতা-মাতা খোঁজাখুজির করে। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী বিল্লাল হোসেন শিশুর পিতা মমিনূর রহমানের মোবাইলে ফোন করে তার ছেলেকে অপহরণের কথা জানায়। এসময় ২০ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পুলিশকে জানালে ছেলের লাশ পাবে বলে হুমকী দেয়। পরে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বনিকের নেত্রীত্বে অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ইয়াসিনকে উদ্ধারসহ অপহরণকারী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।

Imported from WordPress: image-155.png

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এঘটনায় কোনাবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর