বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজামুল হক (২৩) নামক মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন আরো আহত হন ২জন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ সড়ক সেতুর পাশে তেলবাহী লড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ইনজামুল উল্লাপাড়া উপজেলা পেচরপাড়া গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। তিনি এবছর সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন। আহত হন মোটরসাইকেলের আপর দুই আরোহী নাইম হোসেন (১৮) ও সিয়াম (২০) আহতদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, ঘটনার সময় ইনজামুল নাইম ও সিয়ামকে মোটরসাইকেলে নিয়ে উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। এসময় সিরাজগঞ্জ রোড থেকে বাঘাবাড়িগামী একটি তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ইনজামুল।

অপর আরোহী দুইজনকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইনজামুলের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক লড়িটি আটক করেছে। দুর্ঘটনার সময় লড়ির চালক পালিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ