রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

স্বামীর সাথে অভিমান করে ভিডিও কলে স্ত্রীর আত্নহত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সুমি আক্তার (২৭) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সুমির স্বামী ও স্বজনদের দাবি, দাম্পত্য কলহের জেরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সুমি কলাতলী এলাকার কবিরের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী এলাকার কবিরের মেয়ে সুমি আক্তারের সঙ্গে কুমিল্লার জাহাঙ্গীরের (৩০) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা দুইজন কক্সবাজার শহরের কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে জাহাঙ্গীর কক্সবাজার শহরের বাইরে থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি।

পরে স্বামী জাহাঙ্গীর তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিল এমএ মনজুর জানান, ইমোতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে আমার ওয়ার্ডের সুমি আক্তার নামে এক নারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে ঘটনাটি শুনে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর