রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

কুলাউড়ায় স্কাউট সমাবেশ ও চতুর্থ কাব ক্যাম্পুরীর উদ্বোধন

তিমির বনিক : মৌলভীবাজারের কুলাউড়ায় ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার বিকালে কুলাউড়া সরকারি কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে পাঁচদিন ব্যাপী এ স্কাউট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই স্কাউটারদের মধ্য থেকে আগামী দিনের জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে, সাদাকে সাদা আর কালোকে কালো বলা মানুষ তৈরি হবে। এই স্কাউট থেকে গড়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ গড়তে নিজেকে স্মার্ট বাঙালি ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। সাংসদ সুলতান মনসুর আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের মুখে হাঁসি ফোঁটাতে কাজ করতে চান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মো. সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হান্নান, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদির, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, স্কাউট কমিশনার আবদুল কাইয়ুম, জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল সালাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার।

অনুষ্ঠানে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খাঁন বাবু, বিভিন্ন গনমাধ্যমকর্মী সহ  স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থল জুড়ে।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর