রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

পুলিশের এসআই পরিচয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর এলাকা হতে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া ভুয়া পুলিশ মোঃ আমিনুল ইসলাম (৩৩)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর থানাধীন উত্তর শাহজাহানপুর এলাকা হতে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া ভুয়া পুলিশ মোঃ আমিনুল ইসলাম (৩৩), পিতা-আব্দুল মোমেন, সাং-বাহাদুরপুর নগর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে ২৪/০২/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ নিজেকে পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকুরী দেয়া, বিভিন্ন ব্যাংক হতে লোনের জন্য সুপারিশ করে দেয়া, বিভিন্ন যানবাহনের টোকেন/পুলিশ পাশ তৈরি করে দেয়ার মতো প্রতারণামূলক লোভনীয় আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ধৃত প্রতারককে গ্রেফতার করা হয়। এসকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর