রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

বিলুপ্তপ্রায় গন্ধগোকুল প্রানীটিকে পিটিয়ে হত্যা

তিমির বনিক : মৌলভীবাজারের রাজনগরের ডেফলউড়া গ্রামে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা বিলুপ্তপ্রায় গন্ধগোকুল প্রানীটিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটি সুরক্ষায় জনসচেতনতার অভাবে এমনটা ঘটেছে বলে মত দিয়েছেন পরিবেশ কর্মীদের।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অসুস্থ অবস্থায় প্রাণীটি আবাসস্থল ছেড়ে লোকালয়ে চলে আসে। এসময় উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের রোমন মিয়ার বাড়ির পাশে গন্ধগোকুলটিকে ঘুরাঘুরি করতে দেখে কয়েকজন মিলে এটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে এটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বনাঞ্চল থেকে প্রায়শই লোকালয়ে আসা বিলুপ্তপ্রায় প্রাণীদের মারা হচ্ছে। যা ঘটছে তা সচেতনতা অভাবে ঘটছে জানিয়ে জেলার পরিবেশ কর্মী রিপন দে বলেন, এলাকাবাসী না জেনে গন্ধগোকুলটিকে মেরে ফেলেছেন। বিপন্ন প্রজাতির প্রাণীটিকে মারা উচিত হয়নি। এ বিষয়ে বন বিভাগের সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো উচিত। পাশাপাশি পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটি সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো।

গন্ধগোকুলের ইংরেজি নাম ‘Asian palm civet’। এর বৈজ্ঞানিক নাম ‘Paradoxurus hermaphroditus’। এরা এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় এরা। মূলত তখনি নজরে পড়ে মানুষের।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুল সংরক্ষিত একটি প্রজাতি।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর