বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গল পুলিশের জালে আটক ইয়াবা কারবারি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার জালালিয়া সড়ক থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেল (২৯) কে আটক করেন।
আটকের পর সোহেলের শরীর তল্লাসী করে তাঁর কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তা জব্দ করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইয়াবা ট্যাবলেটসাহ আটক পিচ্চি সোহেল শ্রীমঙ্গলের পৌর এলাকার জালালিয়া রোডের মৃত আনিছ রহমানের ছেলে। সে শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একজন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে শ্রীমঙ্গল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে হাজির করলে, আদালত কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ