রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহত সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ধুনটের বেড়েরবাড়ী এলাকার নুরনবী বাদশা (৬০), শাহানা বেগম (৩৮) ও অটোরিকশাচালক গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা হযরত আলী (৫০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীর শিশুকন্যাসহ (৯) অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী শাহানা নামে এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।

এসআই আব্দুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীর ৯ বছর বয়সী শিশুকন্যাসহ অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে। অন্যদিকে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর