বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
advertisement
সারাদেশ

শাহজাদপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে কর্মসৃজন প্রকল্পের কাজ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় খুকনী ইউনিয়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে সরকার কর্তৃক অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কর্মসৃজন প্রকল্পের কাজ।

জানা গেছে, উপজেলার খুকনী ইউনিয়নে কর্মসৃজনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁদের তত্বাবধানে চলছে এ কর্মসৃজন প্রকল্পের কাজ। কর্মসৃজনে খুকনী ইউনিয়নে ৩টি প্রকল্পে ২৪৩ জন শ্রমিক কাজ করে যাচ্ছে।’ এই কর্মসৃজনের কারনে খুকনী ইউনিয়নের নিম্মাঞ্চলের মানুষের চলাচলের রাস্তা তৈরি হচ্ছে। এর ফলে ঐ সব গ্রামের মানুষের চলাচলের এক নতুন দিগন্তের সূচনা হচ্ছে।

এলাকাবাসী জানায়, আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো এই রাস্তাগুলি তৈরি করে দেয়া হোক।, সেই দাবি অনুযায়ী কর্মসৃজনের আওতায় এই রাস্তাগুলি করা হচ্ছে। এর ফলে আমরা অনায়াশে যাতায়াত করতে পারবো এবং আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যাতায়াতে আর ভোগান্তি পোহাতে হবে না।

এ ব্যাপারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ বলেন, এলাকাবাসীর যাতায়াতের কথা চিন্তা করেই কর্মসৃজন প্রকল্পের আওতায় গুরুত্বসহকারে এই রাস্তাগুলি তৈরি করে দিচ্ছি। এ প্রকল্পের আওতায় যেমন, গ্রামের মানুষের চলাচলের রাস্তা তৈরী হচ্ছে, অপরদিকে কিছু বেকার মানুষের ৪০ দিনের কর্মসংস্থানেরও সুজোগ সৃষ্টি হয়েছে।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, প্রকল্পের কাজ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রকল্প পরিদর্শন করছি। চেয়ারম্যান মেম্বরদের নির্দেশনা দেওয়া আছে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। নির্দেশনা দেওয়া হয়েছে স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন করার জন্য। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ