শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

ঋণের চাপে আত্মহত্যা ব্যবসায়ীর

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ঋণের চাপ নিতে না পেরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কামাল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার ইসলামপুরের পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী কামাল মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মন্নান মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে ভোলাগঞ্জ উত্তর পাড়া গ্রামে বসবাস করতেন।

নিহতের স্ত্রী জানান, সকালে স্বামীকে বাড়িতে রেখে তিনি তার বাবার বাড়ি যান। আসরের নামাজের পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা খুলে তিনি দেখেন তার স্বামী ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুঁলে আছে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

পরিবারের সূত্রের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে কামাল মিয়া ভোলাগঞ্জে এলসি কমিশন ব্যবসা করে আসছেন। তিনি তার এক নিকট আত্মীয়কে এলসির ভারতীয় চুনা পাথরের জন্য প্রায় ৩৫ লাখ টাকা দেন। প্রায় দুই বছর আগে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ করে কামাল এই ৩৫ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা আটকা পড়ায় দীর্ঘদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ দিয়ে আসছিলেন। তাদের চাপের কারণে ও নিকট আত্মীয়ের ওপর অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।’ কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা ও উপস্থিত লোকজনেরা কামাল মিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছে।’

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর