শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

বেনাপোল স্থলবন্দরে দুই চোর আটক, ৩ লাখ টাকার ১৪টি বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে স্থলবন্দর থেকে ১৪টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচারসহ সাজু শেখ (৩৫) ও ইহাছাক আলী (৩২) নামেদুইজন চোর সদস্যকে আটক করেছে বন্দরে দায়িত্বরত আনসার সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে আনসারের প্লাটুন কমান্ডার সাকিবুজ্জামানের নেতৃত্বে এ দুই চোরকে আটক করা হয়।

আটক সাজু শেখ বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে এবং ইহাছাক একই থানার ভবেরবেড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্লাটুন কমান্ডার সাকিবুজ্জামান জানান, এই দুই যুবককে বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনাল (টিটিআই) মাঠে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে তাদেরকে বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেস্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর উপস্থিতিতে দুপুরের দিকে আনসার সদস্যদের নিয়ে বেনাপোলের ছোটআঁচড়া এলাকার এক পরিত্যাক্তডোবা থেকে ভারত থেকে আমদানিকৃত চট্রগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ১৪ টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এগুলো টিটিআই মাঠ থেকে রাতের কোন এক সময়ে চুরি করে ওখানে নিয়ে রাখে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিকালে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর