বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে ভেকুর চাপায় শ্রমিক নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে ভেকুর চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশার।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে বের হন বাচ্চু ফকির। বেলা সাড়ে ১১টার দিকে বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় ভেকুর চাপায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই বাচ্চু ফকিরের মৃত্যু হয়। এসময় বাজারের লোকজন ভেকুর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভেকুর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ