শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
সারাদেশ

অটোরিকশা চালকের লাথিতে প্রাণ গেল ক্যান্সার রোগীর

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকায় সিএনজিচালিত অটোরিক্সচালকের লাথিতে জালাল উদ্দিন (৪৮) নামে এক ক্যান্সার আক্রান্ত রোগী মারা গেছেন। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চালক লাথি মারলে তিনি মারা যান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জালাল শাহপরাণ থানার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ অটোরিকশা চালককে আটক করেছে। আটককৃত অটোরিকশা চালকের নাম আব্দুল্লাহ আল-মামুন। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন জালাল উদ্দিন ক্যান্সারের রোগী ছিলেন। তাকে চিকিৎসার জন্য কেমো থেরাপি দেওয়া হচ্ছিল। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক মামুনের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে চালক জালাল উদ্দিনের পেটের নিচে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘মামলার পর গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহ্স্পতিবার মামুনকে আদালতে পাঠিয়ে দেয়া হবে।’ লাশ ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, আজ ‘বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর