শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
সারাদেশ

স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে অন্যের জমির ফসল তুলে নেওয়ার অভিযোগ

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমির সরিষা ফসল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার বিকেলে উপজেলার রাহুলিয়া মৌজার চন্দ্রগাঁতী গ্রামের আমিরুল ও হালিমের জমি থেকে পাকা সরিষা জোরপূর্বক তুলে নিয়েছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জন দুবৃত্ত। ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী আমিরুল ইসলাম বাদী হয়ে থানায় ওই দিন রাতেই একটি অভিযোগ দায়ের করেছে।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মামুন ইমতিয়াজের তথ্য ও অভিযোগ সূত্রে জানা গেছে, চন্দ্রগাঁতী গ্রামের মাঠে যৌথ মালিকানার জমি থেকে জোরপূর্বক পাকা সরিষা তুলে নিয়েছে কতিপয় দুবৃত্ত। জমির অপর মালিকেরা এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযোগকারী আমিরুল ইসলাম জানান, যৌথ মালিকানা জমি থেকে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে কতিপয় দুবৃত্তরা জোর করে জমির সরিষা ফসল তুলে নেয়। এছাড়াও এই নেতার বিরুদ্ধে এলাকায় অবৈধ ভাবে জুয়া, সুদ ব্যবসা, বিভিন্ন মহলে নিরব চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত আমজাদ জানান, আমার বিরুদ্ধে থানায় যে অভিযোগ করা হয়েছে তার কোন সত্যতা নেই।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক বলেন, দলীয় কোন নেতা-কর্মীর বিরুদ্ধে অনিয়ম, দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পেলে দলীয় কাঠামো অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ