শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি: - প্রথম দিনেই মাঠে নামছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজসহ ৬ দল
সারাদেশ

শার্শা সীমান্তে পিস্তল গুলি রেখে পালালেন অস্ত্র পাচারকারী

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্ত থেকে দুইট নাইন এমএম পিস্তল, দুইটি ম্যাগজিন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।


রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে অগ্রভুলাট দক্ষিনপাড়া এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা।


বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে অগ্রভুলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয় এবং কিছুক্ষন পরে একজন ব্যক্তিকে একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে। উক্ত ব্যক্তিকে বিজিবি সদস্যরা থামতে বলে। মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশির জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থান হতে ইউএসএসের তৈরি দুইটি নাইম এমএম পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল এর সিজার মূল্য সাড়ে তিন লাখ টাকা।


অস্ত্রের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)। অস্ত্রের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

এই সম্পর্কিত আরো

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি: প্রথম দিনেই মাঠে নামছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজসহ ৬ দল