সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর
advertisement
সারাদেশ

বেনাপোলে ২৮৭ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নজরুল বিশ্বাস (৪২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারী) ভোররাতে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাস এর ছেলে।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করা হয়। পরে ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় থাকা ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নজরুল নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

বেনাপোলে ২৩ জামায়াত নেতা কর্মি আটক : ৫টি ককটেল উদ্ধার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ